× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ দমিয়ে রাখতে পারবে না : মোশাররফ হোসেন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ২২:২১ পিএম

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ দমিয়ে রাখতে পারবে না : মোশাররফ হোসেন

ঐক্যবদ্ধ ও শক্তিশালী আওয়ামী লীগকে কেউ দমিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

তিনি বলেন, নিজেরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের ক্ষতি কেউ কোনোদিন করতে পারবে না। 

সোমবার (২৪ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা পরিষদের ডাক বাংলোয় ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ফটিকছড়ি আওয়ামী লীগ এক ও অভিন্ন হয়ে কাজ করতে হবে। নৌকাকে বিজয়ী করতে হবে। তাই ঐক্যবদ্ধ ও শক্তিশালী আওয়ামী লীগই সকল ষড়যন্ত্রের জবাব দেবে।  

তিনি বলেন, জাতির সব অর্জন আর আওয়ামী লীগ একাকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ পরিবারকে ঐক্যবদ্ধ, সহনশীল থাকতে হবে। আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে এই ভূখণ্ডের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে এবং সাফল্য এনেছে। আওয়ামী লীগের ইতিহাস আর বাংলাদেশের ইতিহাস একই ইতিহাস। দেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধীরা নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করতে হলে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী জাতীয় নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়েই শেখ হাসিনার নৌকায় ভোট দিতে হবে। তবেই এই বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বিএনপির জন্মই হয়েছে হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে। জিয়াউর রহমান দেশের রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করেছিল। বিএনপি ক্ষমতায় থাকতে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আর ক্ষমতায় যেতে না পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। তারা প্রতিনিয়তই দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। বিশ্ব নেতৃবৃন্দ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ, বিএনপি তখন রীতিমতো টাকা খরচ করে বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশরিবোধী ষড়যন্ত্রে লিপ্ত। তবে তারা সফল হবে না। কারণ আওয়ামী লীগ শুধু বাংলাদেশেরই নয় উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী রাজনৈতিক দল।

সভায় উপস্থিত একাধিক আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন-সভাশেষে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব ও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরীর মধ্যে বিরাজমান রাজনৈতিক গ্রুপিং মিটিয়ে দেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ দলের শীর্ষ নেতারা।  

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাপুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, আফতাব উদ্দিন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ্, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, ইঞ্জিনিয়ার মো. হারুন, আবু তালেব চৌধুরী, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, রুস্তম আলী চেয়ারম্যান, মেয়র মো. ইসমাইল হোসেন, তৌহিদুল আলম বাবু, ফখরুল আনোয়ার, আবদুল হালিম চেয়ারম্যান, হাসিবুন সোহাদ চৌধুরী সাকিব,  বখতেয়ার সাইদ ইরান, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা