× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে আনসার সদস্যদের সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীদের সংঘর্ষ

মধ্যাঞ্চল প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২ ১৭:৪৩ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২২ ১৮:২১ পিএম

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ফটো

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ফটো

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আনসার সদস্য ও পরিচ্ছন্নতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে সাতজন আহত হয়েছেন।

মেডিকেল ক্যাম্পাসে মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে বুধবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

হাবিবুর রহমান জানান, সকালে হাসপাতালে কর্মরত একজন পরিচ্ছন্নতাকর্মীর মোবাইল ফোন হারিয়ে যায়। তিনি হাসপাতালের মূল ফটকে দায়িত্বে থাকা আনসার সদস্যকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিচ্ছন্নতাকর্মীদের কলোনি থেকে লোকজন আসে। তাদের মুখোমুখি হন আনসার ক্যাম্পের আনসার সদস্যরা। দুপক্ষের সংঘর্ষে এক আনসার সদস্যসহ সাতজন আহত হন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা আট রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেন বলে হাবিবুর রহমান জানান।

কিশোরগঞ্জ জেলা আনসার কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিষয়টি আপাতত সমাধান হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ থানার ওসি মোহাম্মদ দাউদ।


প্রবা/রাই/টিকে/টিই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা