× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোণা-৪-এ উপনির্বাচন

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন আ.লীগের সাজ্জাদুল

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ২০:১২ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৩ ২০:৩৪ পিএম

নেত্রকোণা-৪ সংসদীয় আসনের উপনির্বাচনে শুধু আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদুল হাসান মনোনয়নপত্র দাখিল করেছেন। ছবি : সংগৃহীত

নেত্রকোণা-৪ সংসদীয় আসনের উপনির্বাচনে শুধু আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদুল হাসান মনোনয়নপত্র দাখিল করেছেন। ছবি : সংগৃহীত

নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) সংসদীয় আসনের উপনির্বাচনে শুধু আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদুল হাসান মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (২৪ জুলাই) দুপুরে জেলার দলীয় শীর্ষ নেতাদের নিয়ে নৌকা প্রতীকের এ প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে একমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (রিটার্নিং অফিসার) মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র বাতিল না হলে এ আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আমলা থেকে রাজনীতিতে আসা সাজ্জাদুল।

মনোনয়নপত্র জমাদান শেষে বিকালে সাজ্জাদুল জেলা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। 

তিনি বলেন, ‘নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত করব। এলাকায় যে উন্নয়নকাজ চলছে, তা এগিয়ে নিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ থাকব।’ 

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১১ জুলাই এই আসনের সংসদ সদস্য রেবেকা মমিন মারা যাওয়ায় ১৫ জুলাই নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনের তফসিল দেয়। তফসিল অনুযায়ী ২৪ জুলাই মনোনয়নপত্র দাখিল, ২৫ জুলাই বাছাই, ৩১ জুলাই প্রত্যাহার, ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ।

আসনটিতে মোট ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৯৯ জন পুরুষ আর ১ লাখ ৭২ হাজার ৩৫৬ জন নারী। মোট ভোটকেন্দ্রের সংখ্যা হচ্ছে ১৩৭টি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা