× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে শ্রমিক নেতা হত্যা মামলায় এক আসামি ৩ দিনের রিমাণ্ডে

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১৫:৪৯ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৩ ১৬:১৪ পিএম

গ্রেপ্তার আসামি স্বপন মিয়া। প্রবা ফটো

গ্রেপ্তার আসামি স্বপন মিয়া। প্রবা ফটো

শেরপুরে আওয়ামী লীগ নেতা ও জেলা চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির সাবেক সভাপতি আব্দুল খালেক হত্যা মামলার এক আসামিকে তিনদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

সোমবার (২৪ জুলাই) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূইয়া আসামি স্বপনকে রিমান্ডে পাঠান।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক (এসআই) কুমোদ লাল দাস এ তথ্য নিশ্চিত করেছেন। 

এজহার সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জেরে ২ জুলাই বিকালে সদর উপজেলার চকপাড়া এলাকায় সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে তার অনুসারীরা খালেকের ওপর হামলা করে। কোপানোর পর তার হাত-পা ও মেরুদণ্ড ভেঙে ফেলা হয়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ ১৫ দিন আইসিইউতে থাকার পর গত ১৭ জুলাই মারা যান আব্দুল খালেক।

এ ঘটনায় খালেকের স্ত্রী আসমাউল হোসনা বাদী হয়ে মামলা করেন। এতে সাবেক ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীকে প্রধান আসামি করার পাশাপাশি তার ২২ সহযোগীর নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও ৮-১০ জনকে। পরে ফারুক আহম্মেদ ও সোহেল রানা নামে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৯ জুলাই স্বপন র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়। তবে প্রধান আসামিসহ অন্যরা এখনও পলাতক রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা