× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামের বজ্রপাতে মাদ্রাসার ১০ শিক্ষার্থী আহত, হাসপাতালে ভর্তি

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১৫:৩৩ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৩ ১৫:৩৮ পিএম

 শিক্ষার্থীরা চিকিৎসাধীন রয়েছে। ছবি : প্রবা ফটো

শিক্ষার্থীরা চিকিৎসাধীন রয়েছে। ছবি : প্রবা ফটো

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইসলামীয়া দাখিল মাদ্রাসার ১০ শিক্ষার্থী বজ্রপাতে আহত হয়েছে। জরুরিভিত্তিতে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে সব শিক্ষার্থী শঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব। 

চাকিরপশার ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেডেন্ট মো. মানিক মিয়া বলেন, আমি অফিসে ছিলাম। সব কক্ষে ক্লাস চলছিল। এ অবস্থায় বেলা ১২টা ৪০ মিনিটের দিকে মাদ্রাসার অফিসকক্ষের পাশের কক্ষের টিনের চালে বিকট শব্দে বজ্রপাত হয়। এ সময় ছাত্রছাত্রীরা চিৎকার দিয়ে ওঠে। ১০ জনের মতো অসুস্থ্য হয়ে পড়লে দ্রুত তাদের উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এক শিক্ষার্থী চিকিৎসা নিয়ে দুপুরে চলে গেছে। 

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকেল ৩টা পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন আহত নবম শ্রেণির আব্দুর রাজ্জাক, আলী রাজ, নাজমিন নাহার, আফরোজা, সানজিদা, ফারজানা, দশম শ্রেণির নির্মা, তহমিনা এবং ষষ্ঠ শ্রেণির শাহিদা খাতুন।  

সুপারিন্টেডেন্ট আরও জানান, বজ্রপাতে মাদ্রাসার অফিসের বিদ্যুতের সকল ওয়্যারিং পুড়ে নষ্ট হয়ে গেছে। চালের টিন পুড়ে কালো হয়ে গেছে।

রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব বলেন, ঘটনার শোনা মুহূর্তেই আহত শিক্ষার্থীদের হাসপাতালে নিতে মাদ্রাসার প্রধানকে বলা হয়েছে। সব শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে। সবাই শঙ্কামুক্ত। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা