× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিকআপে মিলল ৪০ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

বগুড়া অফিস

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১৫:২২ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৩ ১৫:৩৯ পিএম

বগুড়ায় ৪০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রবা ফটো

বগুড়ায় ৪০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রবা ফটো

বগুড়ায় ৪০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২৪ জুলাই) সকালে বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কের উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷ 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের খালিধা কালোয়া এলাকার আনোয়ারুল ইসলাম এবং লালমনিরহাটের খোচাবাড়ি এলাকার মমিনুর ইসলাম। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিদর্শক আবির হাসান। 

এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে গোকুল এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কের উপরের চেকপোস্ট পরিচালনা করা হয়৷ চেকপোস্টে রংপুরগামী একটি পিকআপ (রংপুর-ন-১১-০৮৯৫) থামানো হয়৷ এ সময় চালক আনোয়ারুল ইসলাম পালানোর চেষ্টা করলে প্রথমে তাকে এবং পরে মমিনুরকে আটক করা হয়৷ এরপর তাদের পিকআপ তল্লাশি করে বিশেষভাবে তৈরি চেম্বার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়৷ এ সময় তাদের গ্রেপ্তার দেখিয়ে পিকআপটিও জব্দ করা হয়। 

ওই কর্মকর্তা আরও জানান,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হবে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা