× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুপিয়ে যুবলীগ নেতার কবজি কেটে নিল প্রতিপক্ষ

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১০:৫৬ এএম

আপডেট : ২৪ জুলাই ২০২৩ ১১:২৩ এএম

কুপিয়ে যুবলীগ নেতার কবজি কেটে নিল প্রতিপক্ষ

নাটোরে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে এক যুবলীগ নেতাকে কুপিয়ে ডান হাতের কবজি কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী মিঠুন আলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

রবিবার (২৩ জুলাই) রাত প্রায় পৌনে ১০টার দিকে নাটোর পৌরসভার বলারিপাড়ায় এ ঘটনা ঘটে।

নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মিঠুনসহ আহতদের নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে রাতেই বিচ্ছিন্ন হাতসহ মিঠুনকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার বিষয়ে জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী বলেন, ‘দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান গ্রুপের লোকজন মিঠুনের ডান হাতের কবজি কেটে নিয়েছে।’

তিনি দাবি করেন, ‘কিছুদিন আগে শরিফুল ইসলাম রমজান গ্রুপের নেতা নান্নু শেখকে কুপিয়েছিল এমপি শফিকুল ইসলাম শিমুল গ্রুপের লোকজন। সেই ঘটনার জেরে নান্নু শেখের লোকজন মিঠুনের ওপর এ হামলা চালিয়েছে।’

জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, ‘কিছুদিন আগে জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক নান্নু শেখকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। সেই মামলায় মিঠুন অভিযুক্ত আসামি। ওই মামলায় যদি পুলিশ আসামিদের আইনের আওতায় আনত তাহলে আজকের এমন ঘটনা হয়তো ঘটত না।’

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি। আমি কোনো গ্রুপ করি না। আওয়ামী লীগের সব লোকই আমার। যারা হামলা করেছে এবং যারা হামলার শিকার হয়েছে উভয়েই সন্ত্রাসী গ্রুপ। আমরা চাই সঠিক তদন্ত করে এসব সন্ত্রাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।’

নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়েছি। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা