× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়াডাঙ্গায় ৩ ঘণ্টার ব্যবধানে দুর্ঘটনায় প্রাণ গেল ৩ শিশুর

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ২৩:২২ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৩ ০০:১৯ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় আলাদা দুর্ঘটনায় ৩ শিশু নিহত হয়েছে। রবিবার (২৩ জুলাই) বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত তিন ঘণ্টার ব্যবধানে এই তিন শিশুর মৃত্যু হয়। 

এর মধ্যে আলমডাঙ্গা উপজেলায় পানিতে ঢুবে ছয় মাস বয়সি শিশু ইয়াসিন, দামুড়হুদা উপজেলায় চলন্ত ভ্যান থেকে ছিটকে পড়ে দুই বছরের শিশু রাশেদ ও জীবননগর উপজেলায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে ৯ বছরের শিশু আয়েশা সিদ্দীকার মৃত্যু হয়েছে।

জীবননগর, চুয়াডাঙ্গা সদর এবং আলমডাঙা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও সদর হাসপাতাল সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের আলমগীর হোসেনের ছোট ছেলে ইয়াসিন। সে তার মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। এ সময় ঘুমের ঘরে গড়াগড়ি দেওয়া সময় খাটের পাশে থাকা মাছ ভর্তি বালতির পানির মধ্যে পড়ে যায় সে। ঘুম ভেঙে গেলে শিশু সন্তানকে পানিতে দেখতে পায় মা। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। কোনো অভিযোগ না থাকায় পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।

অপরদিকে, দামুড়হুদা উপজেলার নাপিতখালি গ্রামের রহিদুল ইসলামের ছেলে শিশু রাশেদ। সে তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে ভ্যানগাড়ি থেকে মায়ের কোল থেকে অসাবধানবশত ছিটকে পড়ে আহত হন রাশেদ। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ।

এদিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কন্দর্পপুর স্কুলের সামনে ট্রাকচাপায় আয়েশা সিদ্দীকা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত স্কুলশিক্ষার্থী হাসাদাহ ইউনিয়নের কন্দর্পপুর স্কুলপাড়ার বকুল উদ্দীনের মেয়ে। আয়েশা কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী ছিল। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, ‘ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশ হেফাজতে দিয়েছে। চালককে আটক করা যায়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা