× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

বগুড়া অফিস

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ২১:৫০ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৩ ২২:১৪ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বগুড়ায় প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৩ জুলাই) সন্ধ্যায় বগুড়া পৌরসভার বড় কুমিড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিন্নাহ মিয়া ওই এলাকার খোরশেদ মিয়ার ছেলে। তিনি চট্টগ্রামে দর্জির কাজ করতেন। এ ঘটনায় অভিযুক্ত জেলহক হোসেন পলাতক রয়েছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান জানান, কয়েক বছর পর চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন জিন্নাহ। তুচ্ছ ঘটনা নিয়ে গত সপ্তাহে জিন্নাহর মায়ের সঙ্গে অভিযুক্ত জেলহকের বাগবিতণ্ডা হয়। সন্ধ্যায় জিন্নাহ জেলহকের বাড়িতে গিয়ে তার মায়ের সঙ্গে বাগবিতণ্ডার কারণ জানতে চান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জেলহক ধারালো অস্ত্র দিয়ে জিন্নাহকে আঘাত করেন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা