ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ১৮:৪৫ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩ ১৮:৫১ পিএম
ছবি : সংগৃহীত
ফেনীতে বাসচাপায় হালিমা বেগম নামের এক পথচারী নিহত হয়েছে। একই ঘটনায় তার শিশু মেয়ে গুরুতর আহত হয়েছে। রবিবার (২৩ জুলাই) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বাথানিয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হালিমা বেগম ফেনী শহরের পূর্ব বিজয়সিংহ এলাকার আমির হোসেনের স্ত্রী।
এ ঘটনায় বাসচালক আবদুস শহীদকে গ্রেপ্তার করা হয় এবং আনন্দ এন্টারপ্রাইজ নামের একটি বাস জব্দ করা হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী তার মেয়েকে নিয়ে ফুটপাত দিয়ে ফেনী শহরের দিকে যাচ্ছিলেন। বাথানিয়া এলাকায় আসলে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে হালিমা বেগমের মৃত্যু হয়। তার মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ওসি মোস্তফা কামাল বলেন, গুরুতর আহত অবস্থায় মা-মেয়েকে হাসপাতালে নেওয়ার পর হালিমা আক্তার মারা গেছে বলে শুনেছি। বাসটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তার করে ফেনী মডেল থানায় মামলা করে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।