সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ১৩:৪০ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩ ১৪:৩৫ পিএম
আবু সাঈদ চাঁদ। ফাইল ফটো
রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের জামিন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে সাতক্ষীরায় করা মামলায় এ নির্দেশ দেন আদালত।
রবিবার (২৩ জুলাই) বেলা ১১টায় তাকে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তিনি জামিন চাইলে বিচারক মো. জিয়ারুল ইসলাম তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৫শে মে মামলাটি করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সাইদুজ্জামান জিকো। সাতক্ষীরা জজ আদালতের পিপি অ্যাড. আব্দুল লতিফ জানান, অন্য মামলায় আসামি জেলে থাকায় তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়। শুনানি শেষে কাস্টডি ওয়ারেন্ট জারি করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। এই ঘটনার জের ধরে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মামলা হয়।