খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ২০:২০ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩ ২০:৩২ পিএম
খাগড়াছড়িতে দুই দিনব্যাপী কাউন্সিলের সমাপনী অনুষ্ঠান। প্রবা ফটো
‘দাসত্বের চেয়ে মৃত্যুই শ্রেয়, শাসকগোষ্ঠীর সকল ষড়যন্ত্র নস্যাৎ করে জাতীয় অস্তিত্ব রক্ষার্থে পূর্ণ স্বায়ত্তশাসনের পতাকাতলে ঐক্যবদ্ধ হোন’ প্রতিপাদ্যে গণতান্ত্রিক যুব ফোরামের ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন হয়েছে।
খাগড়াছড়িতে দুই দিনব্যাপী কাউন্সিলের সমাপনী দিনে শনিবার (২২ জুলাই) জিকো ত্রিপুরাকে সভাপতি, বরুন চাকমাকে সাধারণ সম্পাদক ও বিপুল চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
কাউন্সিলে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন জেলা-উপজেলা-মহানগর থেকে প্রতিনিধি ও পর্যবেক্ষকরা অংশগ্রহণ করেন। প্রতিনিধি হিসেবে আরও উপস্থিত ছিলেন- ইউপিডিএফ, শ্রমজীবী ফ্রন্ট, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের নেতৃবৃন্দ।
কাউন্সিলের প্রথম অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, সাংগঠনিক সম্পাদক থুইক্যসিং মারমা। সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য দেন, ইউপিডিএফ’র সংগঠক কৃপাধন চাকমা, পার্বত্য নারী সংঘের সাধারণ সম্পাদক পরিণীতা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অংকন চাকমা, ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সহসাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক রিতা চাকমা। সাজেক ভূমিরক্ষা কমিটির সভাপতি নতুন জয় চাকমা এ সময় উপস্থিত ছিলেন।