শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১৪:৪২ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩ ১৪:৫৯ পিএম
অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ। প্রবা ফটো
সিরাজগঞ্জের শাহজাদপুরে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই) সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি বাসস্ট্যান্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকদিন ধরে ওই ব্যক্তিকে তালগাছি বাজারে দিনে ঘোরাঘুরি করতে এবং রাতে গ্রামীণ ব্যাংকের সামনে থাকতে দেখেছেন স্থানীয়রা। সকালে স্থানীয়রা তাকে মৃত দেখতে পেয়ে পুলিশকে জানায়। সকাল সাড়ে ৮টার দিকে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান মরদেহের প্রাথমিক সুরতহাল করেন এবং মৃতের পরিচয় জানার চেষ্টা করেন। পরে বৃদ্ধের মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়।
সিআইডিকে বিষয়টি জানানো হয়েছে। তারা মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।