× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির তারুণ্যের সমাবেশ, মহাসড়কে পুলিশের চেকপোস্ট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১২:৪৬ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৩ ১৩:২৪ পিএম

চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশি করছে পুলিশ। প্রবা ফটো

চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশি করছে পুলিশ। প্রবা ফটো

বিএনপির তারুণ্যের সমাবেশের দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। সেখানে ২৫ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গাড়ি থামিয়ে তল্লাশি করা হলেও কাউকে হয়রানি করা হচ্ছে না। শনিবার (২২ জুলাই) সকালে সরেজমিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ডে ঢাকামুখী বাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে।

ভোর থেকেই দূরপাল্লার বিভিন্ন যানবাহন থামিয়ে সন্দেহজনক মনে হলেই চেক করা হচ্ছে। বাসে যাত্রীদের ব্যাগ এবং ব্যক্তিগত গাড়ির ভেতর ও পেছনে ব্যাকডালা তল্লাশি করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। তবে সড়কে তেমন যানজট দেখা যায়নি।

পুলিশের দাবি, তল্লাশি চালালেও এখন পর্যন্ত কাউকে আটক করেনি তারা।

চিটাগাং রোড থেকে গুলিস্তানের উদ্দেশে মিনিবাসে উঠেছেন কাউছার আহমেদ নামে এক ব্যক্তি। তল্লাশির বিষয়ে তিনি বলেন, দোকানে যেতে চিটাগাং রোড থেকে গাড়িতে উঠেছি। মৌচাক আসতেই দেখি পুলিশ গাড়ি থামিয়ে আমাকেসহ পুরো গাড়ির যাত্রীদের তল্লাশি করছে। কিছু না পেয়ে গাড়ি ছেড়ে দিয়েছে।

যাতায়াত পরিবহনের এক যাত্রী বলেন, পুরো সড়কে আজ পুলিশের চেকপোস্ট দেখলাম। চিটাগাং রোড পার হয়ে এখানে আসতেই অন্যান্য গাড়ির মতো আমাদের গাড়িও থামিয়ে চেক করা হয়েছে। আমার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করেছে তারা। তবে আমাদের গাড়ি থেকে কাউকে আটক করেনি।

চেকপোস্ট বসানোর কারণ জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘চেকপোস্ট আমাদের রুটিন ওয়ার্ক। এটি বিএনপির সমাবেশ কেন্দ্র করে নয়। জেলা পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে। জনগণের সড়ক যাতায়াত করতে কোনো প্রকার সমস্যা যেন না হয় সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সড়কে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেজন্য এ চেকপোস্ট বসানো হয়েছে।

গাড়ি থামিয়ে তল্লাশির বিষয় তিনি বলেন, আমাদের কাউকে সন্দেহ হলে তাকে তল্লাশি করছি। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা