প্রকাশ : ০৪ অক্টোবর ২০২২ ২১:৫৪ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২২ ১২:২৮ পিএম
প্রতীকী ছবি
বগুড়ার দুপচাঁচিয়ায় বাইক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন তার বাবা-মা।
উপজেলার বাজারদিঘি এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আট বছরের শিশুর নাম মো. সোহাগ।
ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সন্ধ্যায় বাবা একরামুল ও মা সালমা খাতুনের সঙ্গে বাইকে করে নওগাঁ যাচ্ছিল সোহাগ। পথমধ্যে বাবা বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাক্টরের পেছনে ধাক্কা দেন। এতে বাইকের তিনজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে পাঠানো হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে। সেখানে সোহাগ মারা যায়।
ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান আরও জানান, সোহাগের বাবা-মা চিকিৎসাধীন রয়েছেন। শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
প্রবা/আরকে/জেও