× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধোবাউড়ায় সরকারি ওষুধ বিক্রি হচ্ছে পাড়ার দোকানে

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ২১:২৫ পিএম

ধোবাউড়ায় সরকারি ওষুধ বিক্রি হচ্ছে পাড়ার দোকানে

ময়মনসিংহের ধোবাউড়ায় ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আসা রোগীদের ওষুধ সংকট যেন নিত্যদিনের সঙ্গী। সরকারি ওষুধ হাসপাতালে পাওয়া না গেলেও দেদার বিক্রি হচ্ছে পাড়া-মহল্লার ওষুধের দোকানে। 

অনুসন্ধানে জানা যায়, হাসপাতাল থেকে সাধারণ মানের দুই-একটা ওষুধ দিলেও বাকি সব কিনতে হয় আশপাশের ফার্মেসি থেকে। একটি সংঘবদ্ধ সিন্ডিকেট চক্র কৌশলে রোগী সাজিয়ে হাসপাতাল থেকে সরকারি ওষুধ পাচার করে। পাচার করা ওষুধ বিক্রি হয় পাড়া-মহল্লার দোকানে। জরুরি বিভাগ থেকে বিভিন্ন সরঞ্জামাদিও পাচারের অভিযোগ রয়েছে সে চক্রের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এই অনিয়ম চললেও যেন নীরব দর্শকের ভূমিকায় হাসপাতাল কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে হাসপাতাল থেকে বোরকা পরিহিত এক নারীকে একটি ব্যাগ নিয়ে বের হতে দেখে অনেকেরই সন্দেহ হয়। এ সময় উপস্থিত কয়েকজন ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে তার কথায় সন্দেহ হয়। একপর্যায়ে তার হতের ব্যাগ খুলে দেখা যায় বিভিন্ন ধরনের সরকারি ওষুধ। 

ওই নারী জানান, ওষুধ কাউন্টারের দায়িত্বে থাকা আব্দুল মোতালেব ওষুধগুলো দিয়েছে। এগুলো পাড়া-মহল্লায় নিয়ে বিক্রি করা হয়। ওষুধ কাউন্টারে যিনি দায়িত্বে থাকেন তিনি রোগীদের ওষুধ না দিয়ে বিভিন্ন মহিলার মাধ্যমে এ কাজ করেন।

পরে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিসে নিয়ে পাচার করা সরকারি ওষুধ উদ্ধার করা হয়।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাঈদ বলেন, একজন ব্যক্তির কাছে তিন-চারজনের ওষুধ দেওয়া হয়েছিল। পরে তা রেখে দেওয়া হয়েছে এবং অভিযুক্তকে শোকজ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা