× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোকালয়ে মুখপোড়া হনুমানের দেখা

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ১৭:০৬ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৩ ১৭:৩১ পিএম

খাবারের সন্ধানে লোকালয়ে হনুমানটি। প্রবা ফটো

খাবারের সন্ধানে লোকালয়ে হনুমানটি। প্রবা ফটো

খাবারের সন্ধানে লোকালয়ে এসে এদিক-সেদিক ছোটাছুটি করছে একটি মুখপোড়া হনুমান। শুক্রবার (২১ জুলাই) সকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর এলাকায় হঠাৎ হনুমানটির আগমন ঘটে। খাবারের সন্ধানে ঘরের টিনের চালে, গাছের ডালে ও রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে ক্ষুধার্ত হনুমানটি। উৎসুক লোকজন হনুমানটি দেখতে ভিড় জমাচ্ছে। ফলে প্রাণের ভয়ে নিজের স্থান বারবার পরিবর্তন করছে হনুমানটি।

শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল আলম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।

ফাজিলপুর এলাকার তারিকুল ইসলাম, আইয়ুব আলী ও ইসমাইল হোসেন জানান, শুক্রবার সকালে ফাজিলপুর এলাকায় হঠাৎ করে কালোমুখো বা মুখপোড়া হনুমানটির আগমন ঘটে। হনুমানটিকে দেখে ক্ষুধার্ত মনে হচ্ছিল। এটি খাবারের আশায় বারবার মাটিতে নেমে আসার চেষ্টা করে। কিন্তু মানুষের ভিড় দেখে আবার ভীত হয়ে গাছে-ডালে উঠে আশ্রয় নিচ্ছে। কেউ কেউ হনুমানটিকে দূর থেকে কলাসহ বিভিন্ন ফল ও শুকনো খাবার দিচ্ছে। ভয় ও আতঙ্কের মধ্যেও হনুমানটি ক্ষুধা নিবারণ করতে এসব খাবার খাচ্ছে। হনুমানটি এখন পর্যন্ত কারও ক্ষতি করেনি।

মঞ্জুরুল আলম বলেন, ‘যদি লোকালয়ে হনুমানের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, তবে এটি বনাঞ্চলে ছেড়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে।’

উপজেলা বনরক্ষক মো. সরওয়ার জাহান বলেন, ‘হয়তো হনুমানটি দলছুট হয়ে লোকালয়ে চলে এসেছে। মধুপুর অথবা শেরপুর অঞ্চলের জঙ্গল থেকে কলার ট্রাকে করে ক্ষুধার্ত হনুমান খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। পরে তাদের সুবিধামতো জায়গায় নেমে খাবারের সন্ধান করে। আবার তারা বনে চলে যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা