× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিকনিকের নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ১৫:৩১ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৩ ১৫:৪০ পিএম

পিকনিকের নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীতে পিকনিকের ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে এরশাদ মিয়া নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার হাবলা বিলপাড়া ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। 

৩৫ বছরের এরশাদ মিয়া উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর গ্রামের মুনা মিয়ার ছেলে। 

নৌকাটির ইঞ্জিনের দায়িত্বে থাকা ইয়ামিন মিয়া বলেন, ৩৫ জন লোক নিয়ে বড়ইবাড়ি পিকনিকে যাচ্ছিলাম। সকাল ১০টার দিকে ঝিনাই নদীর ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় এরশাদ নৌকা থেকে পড়ে ডুবে যায়। এ সময় পিকনিকের এক যাত্রী তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। নদীতে অনেক স্রোত রয়েছে। পরে নদীর ভাটিতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। 

এরশাদের বড় ভাই লিটন মিয়া বলেন, ‘নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছিল। নদীতে অনেক স্রোত থাকায় উদ্ধার অভিযান না চালিয়েই তারা ফিরে গেছেন।’

বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। নদীতে অনেক স্রোতে রয়েছে। শুনেছি ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধার অভিযান না চালিয়ে ফিরে গেছেন।’

টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার বেলাল হোসেন বলেন, নদীতে অনেক স্রোত থাকায় তাদের পক্ষে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা