× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াতের রাজনীতি করার কোনো অধিকার নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ১৫:২০ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৩ ১৫:৩৩ পিএম

শোক সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রবা ফটো

শোক সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রবা ফটো

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, পৃথিবীতে যারা স্বাধীনতাবিরোধী কথা উচ্চারণ করে তাদের রাজনীতি করার অধিকার থাকে না। তাই বাংলাদেশেও জামায়াতে ইসলামীর রাজনীতি করার কোন অধিকার নেই। 

শুক্রবার (২১ জুলাই) দুপুরে ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর উজ জামান ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্ল্যার শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মোজাম্মেল হক বলেন, জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধী রাজনৈতিক দল। তাদের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নেই। তারা মুক্তিযুদ্ধের সময় দেশের নিরীহ মানুষকে হত্যা করেছে। দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের সঙ্গে আছে। খুব শিগগিরই মুক্তিযোদ্ধাদের সম্মেলন করা হবে। 

শোক সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আল জামানসহ ঢাকা জেলার মুক্তিযোদ্ধারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা