রাজশাহী অফিস
প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ১১:৩০ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৩ ১২:০২ পিএম
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অধ্যাপক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন। প্রবা ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অধ্যাপক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন অসুস্থ হয়ে পড়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) সকালে তাকে হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। রাজশাহী কেন্দ্রীর কারাগারের জেলার মো. নিজাম উদ্দিন বলেন, সকালে প্রেশার বেড়ে গেলে তাকে দ্রুত কারা হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
রামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফএম শামীম আহম্মেদ বলেন, কারা কর্তৃপক্ষ অধ্যাপক মিয়া মোহাম্মদ মহিউদ্দিনকে হাসপাতালে ভর্তি করলে প্রথমে তাকে ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়। পরে প্রিজন সেলে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদোন্নতিসংক্রান্ত বিরোধের জেরে নৃশংসভাবে হত্যার শিকার হন অধ্যাপক তাহের। ৩ ফেব্রুয়ারি অধ্যাপক তাহেরের ছেলে রাজশাহী মহানগরীর মতিহার থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।