× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আ.লীগ সরকারের মতো উন্নয়ন কেউ করেনি : ত্রাণ প্রতিমন্ত্রী

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ২২:৪৪ পিএম

আ.লীগ সরকারের মতো উন্নয়ন কেউ করেনি : ত্রাণ প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের মতো উন্নয়ন অতীতে কেউ করেনি বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে সাভার ও আশুলিয়ায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। 

এনামুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ সরকার সারা বাংলাদেশে যে উন্নয়ন করেছে অতীতে কোনো সরকার তা করতে পারেনি। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’

উন্নয়নমূলক কাজগুলো হলো সাভারের কলমা থেকে বিএলআরআই পর্যন্ত রাস্তা, বড় আশুলিয়া থেকে রাঙামাটি রাস্তা, কাঠগড়া বাজার থেকে চিত্রশাইল হয়ে কান্দাইল পর্যন্ত রাস্তা ও চানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন।

সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা প্রকৌশলী তরুন কুমার বৈদ্য, সহকারী প্রকৌশলী মাকছুদুন্নবী, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা