× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দুপক্ষের পাল্টাপাল্টি শান্তি সমাবেশ

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ২২:২৬ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৩ ২২:৪৮ পিএম

লক্ষ্মীপুর রামগঞ্জে পাল্টাপাল্টি শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগের দুপক্ষ। প্রবা ফটো

লক্ষ্মীপুর রামগঞ্জে পাল্টাপাল্টি শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগের দুপক্ষ। প্রবা ফটো

লক্ষ্মীপুর রামগঞ্জে পাল্টাপাল্টি শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগের দুপক্ষ। সমাবেশে বক্তারা পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। এ নিয়ে কর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে উপজেলার নোঁয়াগাও ইউনিয়নে এ সমাবেশ হয়। 

দলীয় সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের পক্ষ নিয়ে পাল্টাপাল্টি সমাবেশ আয়োজন করা হয়। সফিকুল ইসলামের আহ্বানে নোঁয়াগাও জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশ হয়। অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য আনোয়ার খানের অনুসারীরা নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সামনে শান্তি সমাবেশ করে। সেখানে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, সোহেল পাটওয়ারী, সৈকত মাহমুদ সামছু ও মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়াসহ অনেকে বক্তব্য রাখেন।

সফিকুল ইসলামের সমাবেশে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু, পৌর সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক এম এ মমিন পাটওয়ারীসহ সিনিয়র আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক এম এ মমিন পাটওয়ারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রামগঞ্জসহ সারা দেশে পরিকল্পিতভাবে ব্যাপক উন্নয়ন করেছেন। সরকারের সাফল্য জনগণের কাছে তুলে ধরতে আমরা পূর্বঘোষিত শান্তি সমাবেশ করেছি। উপজেলাব্যাপী এটি অব্যাহত থাকবে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, দুপক্ষের সমাবেশ হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা