× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট সীমান্তে গুলিতে বারকি শ্রমিক নিহত, গুলিবিদ্ধ ২

সিলেট অফিস

প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ১৭:২০ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৩ ১৭:৪৯ পিএম

নিহত বারকি শ্রমিক রুবেল আহমদ।

নিহত বারকি শ্রমিক রুবেল আহমদ।

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় ‘ভারতীয় অংশ’ থেকে আসা গুলিতে বাংলাদেশি এক বারকি শ্রমিক নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার লালাখাল সীমান্তের ১৩০১ নম্বর আন্তর্জাতিক পিলারের কালিঞ্জী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ২২ বছর বয়সি রুবেল আহমদ উপজেলার কালিঞ্জী গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

আহতরা হলেন, একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্বাস মিয়া ও মিজান মিয়া। 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘সীমান্ত এলাকায় একজন গুলিতে নিহত হয়েছেন। তবে কার গুলিতে নিহত হয়েছেন, তা নিশ্চিত করা যায়নি।’

স্থানীয়দের বরাতে তিনি বলেন, ’সকাল ৭টার দিকে লালাখাল সীমান্ত এলাকায় নৌকায় পাথর সংগ্রহ করতে গিয়েছিলেন কয়েকজন বারকি শ্রমিক। তাদের নৌকা ১৩০১ আন্তর্জাতিক পিলারের কালিঞ্জী এলাকায় প্রবেশ করতেই ভারতীয় অংশ থেকে গুলি শুরু হয় বলে জেনেছি। এতে রুবেলসহ অন্যরা আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে রুবেল মারা যান।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা