× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনা-৪ আসনের সাবেক এমপি মঞ্জুর রহমান ইন্তেকাল করেছেন

ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ১৬:৫৩ পিএম

পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস। ফাইল ছবি

পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস। ফাইল ছবি

পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বেসরকারি উন্নয়ন সংস্থা নিউএরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৬টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়স্বজন, শুভাকাঙ্খী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সুত্রে জানা গেছে, মঞ্জুর রহমান বিশ্বাস ডায়াবেটিকসহ নানা রোগে ভুগছিলেন। কয়েকদিন ধরে তিনি তার ঢাকার বাড়িতে অবস্থান করছিলেন। বুধবার (১৯ জুলাই) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঞ্জুর রহমান বিশ্বাস ১৯৮৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে পাবনা-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ঈশ্বরদী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, ঈশ্বরদী প্রেস ক্লাবের আজীবন সদস্য এবং স্থানীয় ক্রীড়া সংগঠন আলোবাগ ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের চরমিরকামারীর নিজ বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা