× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাসেলস ভাইপারের কামড়ে আহত জাহিদুলকে নিয়ে শঙ্কা কাটেনি

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ১৫:৫১ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৩ ১৬:০১ পিএম

রাসেলস ভাইপারের কামড়ে আহত জাহিদুল ইসলাম রাজা হাসপাতালে চিকিৎসাধীন। প্রবা ফটো

রাসেলস ভাইপারের কামড়ে আহত জাহিদুল ইসলাম রাজা হাসপাতালে চিকিৎসাধীন। প্রবা ফটো

কুষ্টিয়া সদরে গড়াই নদে মাছ ধরতে গিয়ে রাসেলস ভাইপার সাপের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জাহিদুল ইসলাম রাজার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। অবস্থার উন্নতি না হলে তাকে ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছেন চিকিৎসক।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, মেডিসিন (পুরুষ) ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন জাহিদুল।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহিদুলকে গতকাল ভ্যাকসিন (অ্যান্টিভেনম) দেওয়া হয়েছে। রোগী এখনও পর্যবেক্ষণে আছে। তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। তাকে নিয়ে শঙ্কা বাড়ছে। শারীরিক অবস্থার উন্নতি না হলে তাকে ঢাকায় পাঠানো হবে।

জাহিদুল ইসলাম রাজা বলেন, ‘ব্যাথা আগের মতই আছে। গতরাত থেকে প্রসাবের পরিমাণ কমে গিয়েছে।’

গত মঙ্গলবার রাতে কুষ্টিয়া সদরে জুগিয়া বটতলা এলাকার গড়াই নদে মাছ ধরতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে আহত হন জাহিদুল ইসলাম রাজা। তারপর কামড় দেওয়া সাপটি মেরে সঙ্গে নিয়ে রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি।

এর আগে গত ৩ জুলাই পাটক্ষেতে নিড়ানি দেওয়ার সময় জাহিদ প্রামাণিক নামে এক ব্যক্তিকে ডান হাতে ছোবল দেয় রাসেলস ভাইপার। সাপটি মেরে নিয়ে যান স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে জাহিদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। 

এ ছাড়া ফরিদপুরে নজরুল ইসলাম নামের এক সাপুড়ে রাসেলস ভাইপারের কামড়ে আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা গতকাল বুধবার মারা গেছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা