× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনা তদন্তের নির্দেশ মন্ত্রীর

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ২২:০৩ পিএম

বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শেখ । ছবি : প্রবা

বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শেখ । ছবি : প্রবা

বাগেরহাটের মোরেলগঞ্জে এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক । বুধবার (১৯ জুলাই) পুরে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোনে এ নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান বলেন, গত মঙ্গলবার সকালে খারইখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শেখকে (৭০) উপজেলা পরিষদ এলাকায় লাঞ্ছিত করে একদল দুর্বৃত্ত। ওই ঘটনার বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ফোনে খোঁজখবর নেন। তিনি ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শেখ বলেন, ‘মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য ২০১৩ সাল থেকে এমপি আমিরুল আলম মিলন চেষ্টা করছেন। তার বিরুদ্ধে আমি জামুকায় লিখিত অভিযোগ করায় এমপির লোকজন আমাকে লাঞ্ছিত করেছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা