× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাবল স্বর্ণপদকপ্রাপ্ত সোনিয়াকে নবীনগরে নাগরিক সংবর্ধনা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ২১:৫৬ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৩ ২২:০৩ পিএম

রাষ্ট্রপতি কর্তৃক ডাবল স্বর্ণপদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী সোনিয়া আক্তারকে বুধবার নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। প্রবা ফটো

রাষ্ট্রপতি কর্তৃক ডাবল স্বর্ণপদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী সোনিয়া আক্তারকে বুধবার নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। প্রবা ফটো

রাষ্ট্রপতি কর্তৃক ডাবল স্বর্ণপদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী সোনিয়া আক্তারকে বুধবার (১৯ জুলাই) তার জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামে এলাকাবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

কৃষ্ণনগর আবদুল জব্বার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বেলা ১১টায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস।

মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা, নবীনগর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, কৃষ্ণনগর আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মো. মলাই মিয়া, অধ্যক্ষ নিয়াজ মো. কাজল, প্রধান শিক্ষক মো. ফেরদৌসুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. মনির হোসেন, আওয়ামী লীগ নেতা বিপুল চন্দ্র সাহা, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, জামাল হোসেন পান্না প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের উদ্যোক্তা জাহাঙ্গীর আলম খান।

দরিদ্র কৃষক পরিবারের সন্তান সোনিয়া বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার পদে কর্মরত আছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা