× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাসেলস ভাইপারের ছোবল, সাপ নিয়ে হাসপাতালে ব্যবসায়ী

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ১৭:৪৭ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৩ ১৯:০৫ পিএম

রাসেলস ভাইপার সাপ। প্রবা ফটো

রাসেলস ভাইপার সাপ। প্রবা ফটো

কুষ্টিয়া সদরে গড়াই নদে মাছ ধরতে গিয়ে রাসেলস ভাইপার সাপের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক ব্যবসায়ী। প্রায় চার ফুট লম্বা সাপটি মেরে ব্যাগে ভরে হাসপাতালেও নিয়ে গেছেন তিনি। মঙ্গলবার রাতে উপজেলার জুগিয়া বটতলা এলাকার গড়াই নদে এ ঘটনা ঘটে।

আহত ওই ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (রাজা)। তিনি জুগিয়া বটতলা এলাকার বাসিন্দা।

বুধবার (১৯ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, মেডিসিন (পুরুষ) ২ নম্বর ওয়ার্ডের মেঝেতে চিকিৎসা চলছে জাহিদুল ইসলামের। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপের কামড়ে অসুস্থ জাহিদুলকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীকে ভ্যাকসিন (অ্যান্টি ভেনম) দেওয়া হয়েছে। অ্যান্টি ভেনম দেওয়ার পর রোগীকে পর্যবেক্ষণে রেখেছি। রাসেলস ভাইপার সাপটি বেশ বড় আকারের।

সাপেড় কামড়ে অসুস্থ জাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে জাল নিয়ে মাছ ধরতে যাই বাড়ির পাশের গড়াই নদে। মাছ ধরার একপর্যায়ে নদের পাশে বালুচরে অস্থায়ী টংঘরে শুয়ে ছিলাম। হঠাৎ একটি সাপ ছোবল দেয়। টর্চের আলোতে সাপটি দেখতে পেয়ে লাঠি দিয়ে সাপটি মেরে ফেলি। এরপর অসুস্থ অনুভব করলে স্থানীয়রা সাপসহ আমাকে হাসপাতালে নিয়ে আসেন।

তিনি আরও বলেন, বাম পায়ে ব্যাথা অনুভব করছি। শারীরিকভাবে ভালো নেই।

বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এস. আই সোহেল বলেন, এখন পর্যন্ত বিবিসিএফ টিম কুষ্টিয়ার বিভিন্ন স্থান থেকে সাতটি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করেছে। বিশ্বের বিষধর সাপের যেসব প্রজাতি রয়েছে তাদের মধ্যে রাসেলস ভাইপারের অবস্থান পঞ্চম।

এর আগে গত ৩ জুলাই পাটখেতে নিড়ানি দেওয়ার সময় জাহিদ প্রামাণিক নামে এক ব্যক্তিকে ডান হাতে ছোবল দেয় রাসেলস ভাইপার। সাপটি মেরে নিয়ে যান স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে জাহিদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা