× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় দুই জেএমবি সদস্যের ১০ বছরের কারাদণ্ড

খুলনা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ১৫:৫৯ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৩ ১৬:২৫ পিএম

খুলনায় দুই জেএমবি সদস্যের ১০ বছরের কারাদণ্ড

খুলনায় সন্ত্রাসবিরোধী মামলায় বিশ্ববিদ্যালয় ছাত্র দুই জেএমবি সদস্যকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ জুলাই) খুলনার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক রোজিনা আক্তার এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার মোড়াবাড়ী গ্রামের নূর মোহাম্মদ অনিক ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ঘাগুরদুয়ার গ্রামের মুজাহিদুল ইসলাম রাফি। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় দুই আসামি উপস্থিত ছিলেন। 

রায়ে আদালত আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু ও জব্দকৃত আলামত বিধি মোতাবেক রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করার আদেশ দেন। 

মামলার নথি থেকে জানা গেছে, ২০২০ সালের ২৫ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুরাতন গল্লামারী এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির কয়েকজন সদস্য বিস্ফোরক দ্রব্যসহ সন্ত্রাসী কার্যক্রমের জন্য অবস্থান করছে। পরে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ পুরাতন গল্লামারী রোডের হাসনাহেনা নামের একটা বাড়িতে রাত সাড়ে ৩টার দিকে ঘেরাও করে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক পর্যায়ে বাড়ির নিচতলা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের ছাত্র নূর মোহাম্মদ অনিক ও তার সহযোগী মুজাহিদুল ইসলাম রাফিকে আটক করে পুলিশ। পরে রুম তল্লাশি করে তাদের দুইটি কালো রঙয়ের রিমোট কন্ট্রোল, ১৩টি তারযুক্ত সার্কিট, একটি ল্যাপটপ, একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর, একটি অ্যালুমিনিয়ামের পাতিল, তিন প্যাকেট লোহার বল, একটি হাতঘড়ি, কালো বাটযুক্ত একটি স্টিলের ছুরি, খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি আইডি কার্ড, তিনটি হ্যান্ড গ্লাভস, পাটের তৈরি সুতা, দুইটি প্লাস্টিকের কৌটা প্রভৃতি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘জেএমবি’র সদস্য বলে স্বীকার করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা