× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক সেবনে বাধা দেওয়ায় ভগ্নিপতির হাতে সম্বন্ধী খুন

বগুড়া অফিস

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ১১:৫২ এএম

আপডেট : ১৮ জুলাই ২০২৩ ১২:৪১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার সোনাতলায় মাদক সেবনে বাধা দেওয়া নিয়ে বিরোদের জেরে ভগ্নিপতির ছুরিকাঘাতে সম্বন্ধী নিহত হয়েছেন। সোমবার (১৭ জুলাই) রাতে উপজেলার ভেলুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম আপেল খন্দকার। তিনি ওই এলাকার দুদু মিয়ার ছেলে। অভিযুক্ত ভগ্নিপতির শাকিল ইসলাম পলাতক রয়েছেন।

সোনাতলা থানার ইন্সপেক্টর (তদন্ত) নান্নু মিয়া প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের বরাতে তিনি জানান, আপেলের ভগ্নিপতি শাকিল মাদকাসক্ত৷ সোমবার রাতে শাকিলকে মাদক সেবনে বাধা দেন আপেল। এই নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শাকিল ক্ষিপ্ত হয়ে আপেলকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। এতে আপেল গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা