× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাড়াশ পৌরসভার প্রথম মেয়র নৌকার রাজ্জাক

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ২২:৫২ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৩ ২৩:১২ পিএম

 তাড়াশ পৌরসভার প্রথম মেয়র আব্দুর রাজ্জাক। প্রবা ফটো

তাড়াশ পৌরসভার প্রথম মেয়র আব্দুর রাজ্জাক। প্রবা ফটো

সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভায় মেয়র নির্বাচিত হলে আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রাজ্জাক। সোমবার (১৭ জুলাই) রাত পৌনে ৯টায় পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মো. মুজিবুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুর রাজ্জাক নৌকা প্রতীকে নয় হাজার আট ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. বাবুল শেখ জগ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২৫৪ ভোট।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তাড়াশ পৌরসভায় ভোটার ১৯ হাজার ২৮৭ জন। তার মধ্যে নারী ভোটার নয় হাজার ৮২০ জন ও পুরুষ ভোটার নয় হাজার ৪৬৭ জন। ট্রান্সডেন্ডার ভোটার একজন। 

নির্বাচনে মেয়র পদে চারজন, তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন এবং নয়টি সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন প্রতিদ্বন্দিতা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা