× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেনাপোল পৌরসভা নির্বাচনে বিজয়ী নৌকার প্রার্থী নাসির

যশোর প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ২২:৩৯ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৩ ২২:৪৬ পিএম

নাসির উদ্দিন। প্রবা ফটো

নাসির উদ্দিন। প্রবা ফটো

যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন। তিনি পেয়েছেন ১৩ হাজার ২৬৫ ভোট। তার প্রতিদ্বন্দী প্রার্থী মফিজুর রহমান স্বজন পেয়েছেন ৩ হাজার ৫২৫ ভোট।

সোমবার (১৭ জুলাই) রাতে জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আনিচুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠ ও অবাধ হয়েছে। যে কারণে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাঠে গিয়ে ভোট প্রদান করেছে। ভোট গণনা করে নৌকা প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন বিপুল ভোট পেয়ে বিজয়ী জয়ী হয়েছে। এ বিষয়ে পরে প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।

সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে ভোট গ্রহণ চলে।

গত ২৪ জুন বেনাপোল পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ১৭ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জনসহ ৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। চার মেয়র প্রার্থীর মধ্যে একজনের মনোনয়ন বাতিল ও একজন নির্বাচন থেকে সরে দাঁড়ান। ২৬ শে জুন দুই মেয়র প্রার্থী, ৯টি ওয়ার্ডের সাধারণ আসনে ৪৭ জন প্রার্থী ও সংরক্ষিত আসনে ১৫ জন প্রার্থীসহ ৬৪ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয় সহকারী রিটার্নিং কর্মকর্তা আনিচুর রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা