× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে শাহাদাতে কারবালা মাহফিল শুরু ২০ জুলাই

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ১৮:৪১ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৩ ২১:৩৪ পিএম

চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহম্মদ মিজানুর রহমান। প্রবা ফটো

চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহম্মদ মিজানুর রহমান। প্রবা ফটো

চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে আহলে বায়তে রাসূলের স্মরণে আগামী ২০ জুলাই শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল। মাহফিলের যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহম্মদ মিজানুর রহমান। 

সোমবার (১৭ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটি চেয়ারম্যান এসব তথ্য জানান।

তিনি বলেন, আহলে বায়তে শানে ১ থেকে ১০ মহররম পর্যন্ত দশ দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ২০ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত প্রতিদিন বাদ আছর আহলে বায়তে রাসূলের উপর আলোচনা হবে। দেশবরেণ্য আলেমদের পাশাপাশি প্রতিদিন বিদেশি ইসলামিক স্কলারগণ বক্তব্য দেবেন।

মিজানুর রহমান জানান, মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এবারের মাহফিল রাত দশটার মধ্যে শেষ করা হবে এবং মাইকের ব্যবহার সীমিত করা হবে বলে জানিয়েছেন।  

দশ দিনব্যাপী ৩৮তম মাহফিলে বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলার, পীর মাশায়েখ আহলে বায়তে রাসূলের মান-মর্যাদা নিয়ে আলোচনা করবেন। মাহফিলে বাগদাদ থেকে বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রা:) দরবারের সাজ্জাদানশীর ও সরাসরি বংশধর শাহসুফি সৈয়দ আফিফ উদ্দিন আল-মনসুর আল-জিলানী, ভারতের কাছওয়াসা দরবার শরীফের গাজীয়ে মিল্লাত সৈয়দ হাসেমী মিয়া আল-জিলানী ও সৈয়দ নুরানী মিয়া আল-জিলানী, কোলকাতার টিপু সুলতান জামে মসজিদের খতিব শাহসুফি সাখাওয়াত হোসেন বরকতীসহ বিশ্ববরেন্য স্কলারবৃন্দ অংগ্রহন করবেন তাছাড়া দেশের ইসলামিক স্কলারগণ প্রতিদিন বক্তব্য দেবেন।

শাহাদাতে কারবালা পরিষদের প্রচার সম্পাদক দিলশাদ আহমেদ ও জয়েন্ট সেক্রেটারি প্রফেসর কামাল উদ্দিন আহমদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, জমিয়তুর ফালাহ মসজিদের খতিব মওলানা আবু তালেব মো. আলাউদ্দিন, পিএইচপি ফ্যামেলির পরিচালক ও মাহফিরের প্রধান সমন্বয়ক আলী হোসেন সোহাগ, গাউছিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, ব্যবসায়ী আলমগীর পারভেজ, পরিষদের সহ-সভাপতি খোরশেদুর রহমান, সিরাজুল মোস্তফা, মোহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা