× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চরফ্যাশনে বাস খাদে পড়ে পথচারী নিহত

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ১৫:২৭ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৩ ১৬:৩৫ পিএম

ভোলার চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের কাশেমগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। প্রবা ফটো

ভোলার চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের কাশেমগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। প্রবা ফটো

ভোলার চরফ্যাশনে আবির এন্টারপ্রাইজ নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।

সোমবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের কাশেমগঞ্জ বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হোসেন জানান, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। তারা চরফ্যাশন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত পথচারী ও আহত যাত্রীদের নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা