× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরে পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মারামারি

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ১৪:৩৬ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৩ ১৪:৩৮ পিএম

চাঁদপুরে পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মারামারি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে ছেংগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মারামারিতে জড়িয়ে পড়েন টেবিল ল্যাম্প ও ঢেড়শ প্রতীকের প্রার্থীর সমর্থকেরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোনো অবস্থায় ভোটের পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না।  

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শাহজাহান বলেন, ‘সকাল ৮টা থেকেই কেন্দ্রে বিপুল পরিমাণ ভোটারের উপস্থিতি রয়েছে। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৬৩ জন। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোট গ্রহণ সম্পন্ন হবে।’

আজ সকাল ৮টায় ছেংগারচর পৌরসভায় ১৬টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। বেশিরভাগ কেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে।

নির্বাচনে মেয়র পদে লড়ছেন চার প্রার্থী। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থী ভোটে লড়ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা