× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজাদপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১৮:৩৪ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৩ ১৮:৪৬ পিএম

ইয়াবাসহ আটক স্বামী-স্ত্রী। প্রবা ফটো

ইয়াবাসহ আটক স্বামী-স্ত্রী। প্রবা ফটো

সিরাজগঞ্জের শাহজাদপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (১৫ জুলাই) রাত সোয়া ১১টার দিকে পৌর শহরের তালতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে। পরে আসামিদের শাহজাদপুর আমলি আদালতে পাঠানো হয়।

আটকরা হলেন, বেলকুচির তালুকদার সেটুয়ানা গ্রামের আব্দুল জব্বারের ছেলে হোসেন আলী ও তার স্ত্রী চর গোপালপুর গ্রামের মৃত নেজমত প্রামানিকের মেয়ে কারিমা আক্তার।

শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আসামি কারিমাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি ২০২০ সালে আশুলিয়ায় গার্মেন্টসে কাজ করতে যান। সেখানে মাদক কারবারিদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। ২০২৩ সালের জানুয়ারিতে গার্মেন্টসের চাকরি ছেড়ে শাহজাদপুরে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। সেখানে গাজীপুরের এক মাদক কারবারির কাছ থেকে ইয়াবা এনে বিক্রি করতে থাকেন।

তিনি আরও বলেন, মূলত ইয়াবা কারবারের জন্যই তারা ভাড়া বাসায় বসবাস শুরু করেন। তারা এ পর্যন্ত ৭-৮টি চালান বিক্রির কথা স্বীকার করেছেন। প্রতি চালানে আটশ থেকে ১ হাজার পিস ইয়াবা আনতেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা