× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘কিশোর গ্যাং দ্রুত প্রতিরোধ না করলে সামাজিক অবক্ষয় চরম রূপ নেবে’

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ২১:১৮ পিএম

কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন কপোত-ফেনী ও নির্ভীক ব্লাড ডোনার ক্লাব। প্রবা ফটো

কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন কপোত-ফেনী ও নির্ভীক ব্লাড ডোনার ক্লাব। প্রবা ফটো

কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন কপোত-ফেনী ও নির্ভীক ব্লাড ডোনার ক্লাব। মানববন্ধনের বক্তারা বলেন, ফেনীতে কিশোর গ্যাংয়ের উৎপাত চরম আকার ধারণ করেছে। এখনই ব্যবস্থা না নিলে সামাজিক অবক্ষয় চরম রূপ নেবে।

তারা বলেন, এরই মধ্যে কিশোর গ্যাংয়ের মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফেনী মডেল থানায় মামলা ও কতিপয় কিশোরকে গ্রেপ্তারও করা হয়েছে। বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সম্প্রতি ছাগলনাইয়া উপজেলায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে কিশোর গ্যাং। এ ছাড়া জেলার বিভিন্ন স্থান এবং শহরের আনাচে-কানাচে কিশোর গ্যাং ছড়িয়ে পড়েছে। এখনই যদি তাদেরকে প্রতিরোধ করা না যায় তাহলে সামাজিক অবক্ষয় চরম রূপ নেবে।

শনিবার (১৫ জুলাই) বিকালে ফেনী শহীদ মিনারের পাদদেশে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন নির্ভীক ব্লাড ক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক স্টার লাইন পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি জাফর উদ্দিন।

এতে বক্তব্য দেন দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহদাত হোসেন, অ্যাডভোকেট সৈয়দ আবুল হোসেন, অ্যাডভোকেট সাইফুদ্দিন শাহীন, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, কবি ইকবাল চৌধুরী, পূবালী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক সমরজিৎ দাস টুটুল, সাংবাদিক এন এন জীবন, আলোকিত বাংলাদেশের ফেনী জেলা প্রতিনিধি জহিরুল হক মিলন, দৈনিক অজেয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, দৈনিক মানব জমিনের জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, সুর নিকেতনের পরিচালক দোলন বনিক, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি সফি উল্যাহ রিপন, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি আবু ইউসুফ মিন্টু, দৈনিক বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি এম রহমান দুলাল, দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ ভূইয়া, নারী নেত্রী শাহানা আক্তার, সাংবাদিক মোজাহেদুল ইসলাম জাবের, রাজন প্রমুখ।

দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদ ও দৈনিক আমার কাগজের জেলা প্রতিনিধি আলা উদ্দিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- দৈনিক স্টার লাইন পত্রিকার শহর প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক আমার ফেনী পত্রিকার শহর প্রতিনিধি আরেফিন, ফেনীর তালাশের এম এ আকাশ, আমার সংবাদের উপজেলা প্রতিনিধি নুরুল আবসার আজাদসহ বিভিন্ন সমাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা