× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আখক্ষেতে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় নারী ও নবজাতকের মরদেহ

রংপুর অফিস

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ২০:২৮ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৩ ২০:৫৭ পিএম

আখক্ষেতে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় নারী ও নবজাতকের মরদেহ

রংপুরে অজ্ঞাতপরিচয় নবজাতকসহ মায়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ জুলাই) দুপুরে পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের গাজীখাঁ গ্রামের আখক্ষেত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

মরদেহ উদ্ধারের বিষয়টি জানিয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, শনিবার দুপুরে জাহিদ নামে এক ব্যক্তি জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকসহ মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশের একটি দল ।

ওসি বলেন, গাজীখাঁ গ্রামে অধিকাংশ জমিতে আখ চাষ হওয়ায় জায়গাটি নির্জন।  এক সপ্তাহ আগে কেউ তাদের হত্যা করে ঘটনাস্থলে ফেলে যেতে পারে। নিহত মায়ের বয়স ২৮ থেকে ৩০ বছর ও নবজাতকটি ওই নারীর মেয়ে হতে পারে।

তিনি আরও জানান, মরদেহের গলায় ওড়না প্যাঁচানো ছিল। দেহে পচন ধরায় পরিচয় শনাক্ত করা যায়নি। আশপাশের থানাগুলোতে খোঁজ নিয়ে কোনো নিখোঁজ ডায়েরিও পাওয়া যায়নি। পুলিশ মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা