× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না : বিএনপি নেতা এ্যানী

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ১৪:০৩ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৩ ১৪:২২ পিএম

জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি উপলক্ষে লক্ষ্মীপুরে বিএনপির প্রস্তুতি সভায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। প্রবা ফটো

জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি উপলক্ষে লক্ষ্মীপুরে বিএনপির প্রস্তুতি সভায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। প্রবা ফটো

শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

তিনি বলেন, আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন নিশ্চিত করতে হবে। আন্দোলন করেই নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমেই দেশে গ্রহণযোগ্য নির্বাচন করা হবে। হাসিনার অধীনে এ দেশে কোনো নির্বাচন হবে না। শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দল একই সিদ্ধান্ত অবস্থান নিয়েছে।

শনিবার (১৫ জুলাই) দুপুরে জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি উপলক্ষে লক্ষ্মীপুরে বিএনপির প্রস্তুতি সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর লক্ষ্মীপুরের উত্তর তেমুহনী এলাকার বাসভবন প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। 

শহীদ উদ্দিন চৌধুরী বলেন, আমাদের দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। এ এক দফা কোনো বাধা মানবে না। কেউ যদি বাধা দিতে আসে তা উপেক্ষা করে এক দফা আন্দোলনকে সফল করতে হবে। কারণ এ এক দফা দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, ভোট চোরদের বিরুদ্ধে, ভোট ডাকাতদের বিরুদ্ধে। এক দফার ভিত্তিতে কঠিন আন্দোলন গড়ে তোলায় আমাদের লক্ষ্য। যতদিন পর্যন্ত এ সরকার পদত্যাগ না করবে, ততদিন পর্যন্ত এক দফার ভিত্তিতে আমাদের আন্দোলন চলবে।

জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ বেপারী, হাফিজ উল্যা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, বিএনপি নেতা অধ্যাপক নিজাম উদ্দিন, শাহ মোহাম্মদ এমরান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আহম্মেদ ফেরদৌস মানিক প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা