× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় মাদক কারবারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ২২:৪১ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৩ ১২:১২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কুমিল্লা সদরে মাদক কারবারকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ জুলাই) বিকাল ৫টার দিকে সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের মধ্যম মাঝিগাছা এলাকার সিঙ্গাপুর গলিতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম শহিদুল ইসলাম কাউছার।  তিনি কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকার শওকত হোসেনের ছেলে। এ ঘটনায় মারুফ নামে আরও এক যুবক আহত হন।

ছত্রখীল পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, বেলা সাড়ে ৩টায় দুই পক্ষ প্রথমে সংঘর্ষে জড়ায়। পরে দুই পক্ষই ঘটনাস্থল থেকে সরে যায়। পরে আরও প্রস্তুতি নিয়ে তারা ঘটনাস্থলে যায়। বিকাল সাড়ে ৫টার দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন কাউছার। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. হাফিজুল ইসলাম বলেন, মাদকসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে নিহত হয় কাউছার। দুই পক্ষই মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন বলেন, 'আমরা ঘটনাটি তদন্ত করছি। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দ্রুত মূল আসামিদের গ্রেপ্তার করতে পারব।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা