× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাকসামে বিএনপির গাড়িবহরে হামলা, আহত ২০

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ২২:১৯ পিএম

লাকসামে বিএনপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলায় আহত এক ব্যক্তি। ছবি : প্রবা

লাকসামে বিএনপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলায় আহত এক ব্যক্তি। ছবি : প্রবা

কুমিল্লার লাকসামে বিএনপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ জুলাই) লাকসাম বাইপাস ও জংশন এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেন বিএনপি নেতারা।

তারা বলেছেন, হামলায় ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন অন্তত ২০ নেতাকর্মী। আহতদের অধিকাংশ কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতাকর্মী। হামলার সময় বাইপাস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া বলেন, আমরা নোয়াখালীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাত্রা করি। লাকসাম বাইপাস অতিক্রমকালে জয় বাংলা স্লোগান দিয়ে দুর্বৃত্তরা আমাদের গাড়িবহরে হামলা করে। এ সময় রামদা দিয়ে কুপিয়ে ১০-১৫টি গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন ২০-৩০ জন নেতাকর্মী। এতে মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবুল হক, কৃষক দলের মো. নায়েব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাছির আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফারুক আহমেদ বাদশা, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বশিরুল ইসলাম মোল্লা, কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, কবির হোসেন, নবীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, সালাউদ্দিন আহমেদ প্রমুখ আহত হন।

তিনি আরও বলেন, দুপুর ১২টার পর নোয়াখালীর উদ্দেশে যাওয়া সবার গাড়িতে হামলা হয়েছে। কয়েক ঘণ্টা বাইপাসে দাঁড়িয়ে হামলা চালালেও প্রশাসন কোনো ভূমিকা নেয়নি। তবে লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেছেন, লাকসাম বাইপাস বা জংশন এলাকায় হামলার কোনো ঘটনা শোনেননি। কেউ পুলিশের কাছে অভিযোগও করেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা