× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩০ কেজির কালো পোপা মাছটি ৪ লাখ টাকায় বিক্রি

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ২১:০৮ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৩ ২১:১৭ পিএম

কক্সবাজারের টেকনাফে জেলের জালে ধরা পড়ে ৩০ কেজি ওজনের এই কালো পোপা মাছটি। প্রবা ফটো

কক্সবাজারের টেকনাফে জেলের জালে ধরা পড়ে ৩০ কেজি ওজনের এই কালো পোপা মাছটি। প্রবা ফটো

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। এরই মধ্যে কক্সবাজারের টেকনাফে জেলের জালে ধরা পড়ল ৩০ কেজি ওজনের একটি কালো পোপা মাছ। এটি ৪ লাখ টাকা দিয়ে কিনে নেন স্থানীয় এক ব্যবসায়ী। আরও বেশি দামে বিক্রির আশায় তার মাছটি কক্সবাজার শহর বা চট্টগ্রামে নিয়ে যাওয়ার কথা। 

শুক্রবার (১৪ জুলাই) সকালে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাবিবপাড়ার বাসিন্দা ও সাবেক ফুটবল খেলোয়াড় সৈয়দ আহমদের ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রলারটি সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাটে এসে পৌঁছলে মাছটি দেখতে মানুষ ভিড় করেন।

মৎস্য ঘাটের ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি নুরুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওই ট্রলারের চালক (মাঝি) মোহাম্মদ উল্লাহ জানান, সকালে মাছ ধরার জন্য সাবরাং ইউনিয়নের বাহারছড়া থেকে পাঁচজন মাঝিমল্লাসহ ট্রলার নিয়ে বঙ্গোপসাগরের দিকে রওনা দেন তারা। বারো বাম নামের এলাকায় গিয়ে জেলেরা জাল ফেলেন। সকাল সাড়ে ১০টার দিকে জালে বিভিন্ন প্রজাতির মাছসহ একটি বড় কালো পোপা মাছ আটকা পড়ে। মাছটি জালে ধরা পড়ায় জেলেরা খুশি হয়েছেন।

ট্রলারের মালিক সৈয়দ আহমদ জানান, মাছটির দাম হাঁকানো হয়েছে সাড়ে ৭ লাখ টাকা। পরে আব্দুর রহমান নামের এক মাছ ব্যবসায়ী ৪ লাখ টাকায় কিনে নেন। তার আরও বেশি দামে বিক্রির আশায় সন্ধ্যায় মাছটি কক্সবাজার শহর বা চট্টগ্রামে নিয়ে যাওয়ার কথা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা