× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রমিক নেতা শহিদুল হত্যা : জড়িতদের শাস্তির দাবি বিজিএমইএ সভাপতির

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ১৬:০৫ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৩ ১৬:৩৯ পিএম

শ্রমিক নেতা শহিদুলের কবর জিয়ারত ও মোনাজাত করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। প্রবা ফটো

শ্রমিক নেতা শহিদুলের কবর জিয়ারত ও মোনাজাত করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। প্রবা ফটো

গাজীপুরে শ্রমিক নেতা শহিদুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, ‘আমরা চাই শ্রমিক নেতা শহিদুল হত্যার ঘটনায় যারা জড়িত আছে, তারা যত শক্তিশালীই হোক না কেন, তাদের বিচারের আওতায় এনে যেন শাস্তি দেওয়া হয়। এতে করে সবার নজরে যেন পড়েএ ধরনের কোনো ঘটনা কেউ ঘটালে রেহাই পাবে না।’

শুক্রবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের টঙ্গীতে নিহত শ্রমিক নেতা শহিদুল ইসলামের বাড়িতে উপস্থিত হয়ে তার পরিবারের সঙ্গে দেখা করে বিচারের দাবি চান। 

বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান বলেন, ’এ ধরনের ঘটনা আসলে কাম্য নয়। এই সম্পূর্ণ ঘটনাটা আমাকে বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল অ্যান্ড লেবার ওয়ার্কার্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি রাশেদুল আলম রাজু জানিয়েছে। ঘটনার দিনই স্থানীয় পুলিশ এজাহার নিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। যারা আসামি ছিল এবং এর বাইরেও যারা আছে, তাদের মধ্যে আজ সকাল পর্যন্ত মোট আটজন আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ, শিল্প পুলিশ ও র‌্যাব। আমরা প্রয়োজনে শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব।’

শ্রমিক নেতা শহিদুলের পরিবারের হাতে তিন লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। প্রবা ফটো

তিনি বলেন, ’আমাদের বিজিএমইএর পক্ষ থেকে আমরা আগেও বলেছি এবং এখনও দৃঢ়ভাবে বলছিঘটনার পেছনে যারাই সংশ্লিষ্ট আছে, যাদের থেকে এ ঘটনা ঘটেছে তাদের যেন কঠিন বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হয়। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বিজিএমইএ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব। আমরা চাই এ ঘটনার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। সবার নজরে যেন পড়েএ ধরনের কোনো ঘটনা কেউ করলে তাদের রেহাই নাই।’

বিজিএমইএ সভাপতি বলেন, ’যেহেতু শহিদুল কারখানায় কাজ করত এবং শ্রমিকদের নেতৃত্ব দিচ্ছিলেন, তাই তার সম্পর্কে একটা ভালো ধারণা আছে। বিজিএমইএর মালিকদের পক্ষ থেকে সবার জানা আছে, সে আমাদের শ্রমিক সংগঠনের সঙ্গে কাজ করত। বিজিএমইএ আশা করে তার মৃত্যুর ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল, আইনশৃঙ্খলা বাহিনী ন্যায়বিচার করবে। শহিদুলের অসুস্থ স্ত্রী ও সন্তানদের জন্য বিজিএমইএর পক্ষ থেকে সব সময় সহযোগিতা থাকবে। তাদের যেন আরও সহযোগিতা করা যায়, সে ব্যবস্থা আমি করব।’

এ সময় বিজিএমইএর পক্ষ থেকে শহিদুলের স্ত্রী ও সন্তানদের হাতে তিন লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

এ সময় বিজিএমইএ প্রেসিডেন্টের সঙ্গে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সভাপতি আমীরুল হক আমীন, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, সাধারণ সম্পাদক বাবুল আকতারসহ আইবিসির অধীনে ১৬টি এবং অন্যান্য ১৪টি শ্রমিক সংগঠনের নেতারা। পরে তিনি নিহত শহিদুলের কবর জিয়ারত ও মোনাজাত করেন।

গত ২৫ জুন টঙ্গীর প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড নামে পোশাক কারখানায় বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে শ্রমিকদের অসন্তোষ চলছিল। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মালিকপক্ষ এবং শ্রমিকদের সঙ্গে কথা বলতে ওই কারখানায় যান। আলোচনা শেষে শহিদুল রাত ৮টার দিকে কারখানা থেকে বের হলে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে ওই রাতেই তিনি মারা যান।

নিহত শ্রমিক নেতা শহিদুল ইসলাম বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সিনিয়র সাংগঠনিক নেতা এবং গাজীপুর জেলার শাখা সভাপতি ছিলেন। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের মিটালু গ্রামের আজগর আলী আফরাদের ছেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা