× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষকরাই জাতির মেরুদণ্ড : বীর বাহাদুর উশৈ সিং

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ১৫:৪৬ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৩ ১৬:০০ পিএম

বান্দরবান জেলা পরিষদের আয়োজনে কৃষক ও নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। প্রবা ফটো

বান্দরবান জেলা পরিষদের আয়োজনে কৃষক ও নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। প্রবা ফটো

কৃষকরাই জাতির মেরুদণ্ড বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং। 

শুক্রবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের অডিটোরিয়ামে জেলায় কৃষক ও নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বীর বাহাদুর উশৈ সিং বলেন, ‘কৃষক উৎপাদন বন্ধ করে দিলে সবাইকে উপোস থাকতে হবে। তাই কৃষকরাই জাতির মেরুদণ্ড হিসেবে কাজ করছে।’

তিনি বলেন, ‘এক সময় দেশের জনসংখ্য ছিল সাড়ে ৭ কোটি। এখন প্রায় ১৭ কোটি। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, দেশের এক ইঞ্চি মাটিও খালি রাখা যাবে না। স্বল্প জমিতে অধিক ফলনের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। ফলে সরকার বিভিন্নভাবে কৃষকদের কল্যাণে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘সরকার প্রদত্ত আধুনিক কৃষি যন্ত্রপাতি অনেক কৃষক অবহেলা এবং অযত্নে নষ্ট করছে। কৃষি যন্ত্রপাতি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, কৃষিকে আধুনিকায়ন ছাড়া উপায় নেই।’

এ সময় জেলার ১৭টি কৃষি সমবায় সমিতি ও ২৩০ জন কৃষককে ৭৪ হাজার ৬৫০টি গাছের চারা, ২৫টি বকনা গরু, ১ কোটি ২৫ লাখ টাকার সেচপাম্প মেশিন ২৮টি, পাওয়ার টিলার ২১টি, ধান মাড়াই মেশিন সাতটি, তেল নিষ্কাশন মেশিন দুটি, পাওয়ার ফুট স্প্রে মেশিন ৩০টিসহ বিভিন্ন কৃষি সরঞ্জাম কৃষক ও সমবায় সমিতিকে বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লার। সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা উচিং মং মারমা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, তিং তিং ম্যা, ধুংহ্রি মং মারমা, ক্যনেওয়ান চাক, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার খোরশেদ আলম চৌধুরী, পৌর মেয়র সৌরভ দাশ শেখর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এমএম শাহ্ নেয়াজ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা