× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের ৭ ঘণ্টা পর ডোবায় হাত-পা বাঁধা মরদেহ

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ১২:৪৪ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৩ ১৬:২০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের সাত ঘণ্টা পর পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। সদর উপজেলার মালটিয়া কুড়িপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, মৃত শুকুর আলী ওই গ্রামের আতর আলীর ছেলে। তিনি একজন কৃষক।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়,  বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শুকুর আলী বাড়ি থেকে বের হন। পরিবারের সদস্যরা তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। রাত ২টার দিকে প্রতিবেশীরা নিহতের বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে। স্থানীয়রা হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার পুলিশকে খবর দেয়। পুলিশ রাত ৩টার দিকে শুকুরের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আব্দুর রউফ সরকার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় অজ্ঞাত পরিচয়ে কয়েকজনকে আসামি করে একটি মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে হত্যার রহস্য উদঘাটন করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা