× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রেনের তার ছিঁড়ে মালামালসহ পড়ে দুই শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১৮:৩৭ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৩ ১৯:১৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিজিবির নির্মাণাধীন ভবনে মালামাল তোলার সময় ক্রেনের তার ছিঁড়ে মালামালসহ পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে ফতুল্লার জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকার এ ঘটনায় নিহতরা হলেনমো. শহীদ ও মো. তোবারক। শহীদ চাঁদপুর জেলার জামালগঞ্জ থানার চানবাড়ী গ্রামের আব্দুর রউফের ছেলে। তিনি পরিবার নিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুরে থাকতেন। নিহত তোবারকও একই এলাকাতে থাকেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজিবির নির্মাণাধীন ভবনে ক্রেনে মালামাল ওপরে উঠানোর সময় রশি ছিঁড়ে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। একজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহত দুজনের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। 

নিহতদের সহকর্মী আরমান জানান, গুরুতর আহত অবস্থায় শহীদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়। ফতুল্লার জালকুড়ি এলাকায় দিনমজুরের কাজ করতেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা