× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উজানের ঢলে বিপদসীমা ছাড়িয়েছে তিস্তার পানি

রংপুর অফিস

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১৭:৪৯ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৩ ১৮:০২ পিএম

তিস্তার নদীর পানিতে পানিবন্দি হয়ে পড়েছেন অনেকে। প্রবা ফটো

তিস্তার নদীর পানিতে পানিবন্দি হয়ে পড়েছেন অনেকে। প্রবা ফটো

উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমা ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ৬টায় তিস্তা নদীর পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এ ছাড়া রংপুর বিভাগের অন্যান্য নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। এতে করে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপগুলোর কিছু এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, উজানের ঢলে বৃহস্পতিবার সকাল থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। নদীর ডালিয়া পয়েন্টে বিপদসীমা ৫২ দশমিক ১৫ মিটার ধরা হলেও বৃহস্পতিবার সকালে সেখানে পানির লেভেল পরিমাপ করা হয়েছে ৫২ দশমিক ৩৪ মিটার। তবে কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ৫৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এ ছাড়া ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে বিপদসীমার ৭৩ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ৭০ সেন্টিমিটার, ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে ৫৬ সেন্টিমিটার, ঘাঘট নদী গাইবান্ধা পয়েন্টে ১ দশমিক ৩৬ মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছে।  

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, উজানের ভারী বৃষ্টি হওয়ায় উত্তরাঞ্চলের তিস্তা, দুধকুমার ও ধরলা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা ভারতের উজানে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে উত্তরের নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা