× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১৫:১০ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৩ ১৫:২৫ পিএম

আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান। প্রবা ফটো

আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান। প্রবা ফটো

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

এতে তৃণমূল বিএনপি প্রার্থী দীপক কুমার পালিত পেয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া পেয়েছেন ‘রকেট’, আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু পেয়েছেন ‘নৌকা’, জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম পেয়েছেন ‘লাঙ্গল’ এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এর রশিদ মিয়া পেয়েছেন ‘ছড়ি’।

আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, এখন থেকে  প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। তবে কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। ইতিমধ্যে এ বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে। 

আগামী ৩০ জুলাই ইভিএমে সংসদ সদস্য আফসারুল আমিনের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদে উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা