× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ইন্দোনেশিয়ার জাহাজ

মোংলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১৩:১৪ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৩ ১৩:৪৯ পিএম

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ইন্দোনেশিয়ার জাহাজ

ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি পানাগিয়া কানালা। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-১১ নম্বর এ্যাংকোরেজে ভিড়ে কয়লাবাহী জাহাজটি। দুপুর ১টা থেকে জাহাজের কয়লা খালাস শুরুর কথা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় শিপিং এজেন্ট।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, ‘৩১ হাজার টন কয়লা নিয়ে গত ২৬ জুন ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি পানাগিয়া কানালা। কয়লা নিয়ে জাহাজটি বৃহস্পতিবার সকাল ১০টায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার-১১নম্বর এ্যাংকোরেজে ভিড়েছে।

‘দুপুর ১টা থেকে জাহাজটি থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের আমদানি করা কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হবে। কয়লা পরিবহন করে নেওয়া হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। জেটি থেকে এ কয়লা সংরক্ষণ করা হবে কেন্দ্রটির গোডাউনে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা