× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন মাসেও সংস্কার হয়নি বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ : ০২ অক্টোবর ২০২২ ১৯:১১ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২২ ২০:১৭ পিএম

তিন মাসেও সংস্কার হয়নি বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো তিন মাসেও সংস্কার হয়নি। ফলে ভোগান্তিতে পড়েছেন তিনটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ।

গত ১৭ জুন থেকে শুরু হওয়া বন্যায় সদর ইউনিয়ন, কাকাইলছেও এবং বদলপুর ইউনিয়নসহ উপজেলার ৩২ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থান ভেঙে যায়। কিন্তু বানের পানি নেমে যাওয়ার তিন মাসেও সড়কের সংস্কার করা হয়নি।  

সরেজমিন দেখা যায়, পৌরসভার ভাটী সমিপুরে একটি, সদর ইউনিয়ের রনিয়ায় তিনটি, কাকাইলছেও ইউনিয়নের কালনীপাড়া ব্রিজের অংশে একটিসহ মোট পাঁচটি অংশ ভেঙে গেছে। এ ছাড়া কাকাইলছেও বাজার থেকে রসুলপুরের রাস্তাটি পুরোটাই ভেঙে গেছে। এতে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ।

কাকাইলছেও গ্রামের বাসিন্দা মাহবুব জানান, প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী, সাধারণ মানুষসহ হাজারো মানুষ উপজেলা সদরে যাওয়া-আসা করেন। কিন্তু বন্যায় রাস্তা ভেঙে যাওয়ায় নৌকায় যেতে হয়। কোনো রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে গেলে অনেক সময় রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। 

একমি ল্যাবরোটরিজের বিক্রয় প্রতিনিধি শশাঙ্ক রায় জানান, মালামাল দোকানদারের কাছে পৌঁছে দিতে আগে যেখানে ৫০০ থেকে ৬০০ টাকা খরচ হতো এখন এক হাজার থেকে ১২০০ টাকা খরচ হচ্ছে। রাস্তা সংস্কার না হওয়ায় খরচ ও সময় বেশি লাগছে।  

আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী পপি আক্তার জানান, আগে ২৫ থেকে ৩০ মিনিটে কলেজে আসতে পারতাম কিন্তু রাস্তা ভেঙে যাওয়ায় অনেক কষ্টে যাওয়া-আসা করতে হয়। 

এ বিষয়ে জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির জানিয়েছেন, বন্যায় জেলার ৮৫১ কিলোমিটার সড়ক এবং ১৮৭ মিটার ব্রিজ, কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব মেরামতে প্রয়োজন ২৪৫ কোটি টাকারও বেশি। ইতোমধ্যে ভাঙা রাস্তাগুলোতে সংযোগ মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই সংস্কার ও সংযোগ মেরামতের কাজ শুরু করা হবে। 

প্রবা/ইউরি/ এসআর



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা